শাহিন বিশ্বাস সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক

আপলোড তারিখঃ 2018-01-16 ইং
শাহিন বিশ্বাস সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক ছবির ক্যাপশন:
আলোকদিয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ কৃষক লীগ আলোকদিয়া ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউনিয়ন কৃষক লীগের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গতকাল সোমবার বেলা তিনটায় স্থানীয় আলোকদিয়া ইউনিয়ন ভবনের সামনে আলোকদিয়া কৃষক লীগের সভাপতি শাহিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুল হক বিশ্বাস, কেন্দ্রীয় কৃষক লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, এ্যাড শফিকুল ইসলাম শফি, মেহেরপুর জেলা কৃষক লীগের সভাপতি শান্তি মিয়া। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, বিশেষ বক্তা হিসেবে চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, কৃষক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি তোহিদুর রহমান চঁন্দন, চুয়াডাঙ্গা জেলা সদর শাখার আহবায়ক আ. মতিন দুদু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের আহবায়ক রফিকুর রহমান রাকু, সদস্য দেলোয়ার হোসেন দয়াল, ঝন্টু, সাইদ, ইলতুত হোসেন আলো, আজিজুল হক, বজলু, রুমি, কামরুল, জাকারিয়া, হাই, রানা, বাকির, জনি, কল্লোল, ময়েন, টিপু, জহুরুল, আমির, হোসেন, একলাছ, মাফি, জানিফ, জ্যাকি, ডাবলু, বিলা, কোকিল, এখতার মাষ্টার, মামুন, তাপু প্রমুখ। সম্মেলনে শাহিন বিশ্বাসকে সভাপতি ও লুৎফর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। সম্মেলনে আরিফ ও বিপ্লব দুই যুবক উপস্থিত নেতাদের হাতে হাত রেখে চুয়াডাঙ্গা পৌর কৃষকলীগে যোগদান করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সম্মেলন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আলমডাঙ্গা থানা কৃষক লীগৈর সাংগঠনিক সম্পাদক মাসুদুর রশীদ মাসুম। (প্রেসবিজ্ঞপ্তি)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)