শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2018-01-16 ইং
শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুরে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের উদ্যোগে জেলা পর্যায়ে ‘পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ শীর্ষক সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মুহিউদ্দিন খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা রায়হানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহকারী কিউরেটর মোহসীন মোল্লা, মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলীফ হোসেন, গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হাসানুর জামান বিশ্বাস প্রমুখ। পরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)