ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের মীর ডিজিটাল স্কেলের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আলমডাঙ্গা বাজারে হলুদ বিক্রি শেষে আলমসাধু যোগে এনায়েতপুর গ্রামে ফিরছিলো এনায়েতপুর গ্রামের রবিউল মল্লিকের ছেলে কাজল (২৫), শহিদুল ইসলামের ছেলে নাঈম ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে হাসান। যাওয়ার পথে ঘটনাস্থলে অন্য একটি আলমসাধুকে ওভারটেক করতে যেয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের উপর উল্টে যায় তাদের বহনকারী আলমসাধু। এতে সড়কে আছড়ে পড়ে ও আলমসাধুর নিচে পড়ে ৩ জনই গুরুতর আহত হয়। স্থানীয় জনগন আহত ৩ জনকে উদ্ধার করে আলমডাঙ্গার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নাঈমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করে। অপর দু’জন স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় আছে।
