আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

আপলোড তারিখঃ 2018-01-15 ইং
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: সারাবিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য সমৃদ্বি, কল্যাণ, ভ্রাতিত্ববোধ, ইহকাল, পরকাল, মুক্তি, হেদায়েত, রহমত, মাগফেরাত, নাজাত, দেশ ও জাতির কল্যাণ ও মানবতার শান্তি কামনা করে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে রোববার দুপুরে শেষ হয়েছে রাজধানীর অদুরে টঙ্গী তুরাগ নদীর তীরে অনুষ্টিতব্য ৫৩তম টঙ্গী বিশ্ব ইজতেমার প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। ভারতের মাওলানা সাদ কয়েক বছর ধরে ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করলেও এবার তাঁর পরিবর্তে বাংলাদেশের কাকরাইল মসজিদের ইমাম হজরত মাওলানা যোবায়ের হাসান আখেরি মোনাজাত পরিচালনা করছেন। গতকাল রোববার বেলা ১০টা ৪৫ মিনিটে আখেরী মোনাজাত শুরু হয়ে ১১টা ১১ মিনিটে শেষ হয়। দীর্ঘ ২৬ মিটির স্থায়ী আখেরী মোনাজাত করা হয়। মোনাজাত চলাকালে ক্ষণেক্ষনে আমিন আমিন ধবনিতে তুরাগ নদীর তীর ও তার চারপাশের প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা আল্লাহু আকবর ধ্বনীতে মুখরিত হয়ে উঠে। এবছর টঙ্গী তুরাগ পাড়ের আখেরী মোনাজাতে বিশ্বের প্রায় শতাধিক দেশের দেশী বিদেশী মুসলমান, তাবলিগ অনুসারী দলের সদস্য, ১৬ জেলার ধর্মপ্রাণ মুসল্লি, প্রায় ২ লাখ নারী, তরুণ, শিশু ও সাধারণ মানুষসহ ৩৫ থেকে ৪০ লাখ মুসল্লি আখেরী মোনাজাতে অংশগ্রহন করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)