উদীচী’র পরিবেশনায় নাটক ‘ইতিহাস কথা কও’ মঞ্চস্থ

আপলোড তারিখঃ 2018-01-15 ইং
উদীচী’র পরিবেশনায় নাটক ‘ইতিহাস কথা কও’ মঞ্চস্থ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উৎসবের ৪র্থ দিনে দর্শকদের উচ্ছ্বাস নিজস্ব প্রতিবেদক: গত (১১ জানুয়ারি) বৃহস্পতিবার চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে শুরু হয়েছে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলার সাথেই এ আয়োজন করা হয়েছে। চুয়াডাঙ্গার মানুষকে সুস্থ ধারার বিনোদন ও সংস্কৃতিক চর্চার উপর আগ্রহী করে তুলতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রথম দিন গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় নাটক ‘ভাড়াতে চাই’ মঞ্চস্থ হয়। পরদিন শুক্রবার ছুটির দিন রাজধানী ঢাকার কথা আবৃত্তি চর্চা কেন্দ্র’র পরিবেশনায় আবৃত্তি ও শ্রুতি নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মত। শনিবার একই মঞ্চে আলমডাঙ্গা কলাকেন্দ্র সংগীতানুষ্ঠান ও অনির্বাণ-দর্শনা নাটক ‘সুরত’ পরিবেশন করে। গতকাল রবিবার সন্ধ্যায় উদীচী শিল্পগোষ্ঠী চুয়াডাঙ্গা আবৃত্তি, গান ও নৃত্যসহ নানা আয়োজনে দর্শকদের মাঝে বাড়তি আমেজ সৃষ্টি করেছে। এদিন সন্ধ্যায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান শেষে একই মঞ্চে উদীচী সরোজগঞ্জ শীল্পিদের পরিবেশনায় গীতি আলেক্ষ ‘ইতিহাস কথা কও’ মঞ্চায়ন করা হয়। জনপ্রিয় এ গীতি আলেক্ষ’র রচয়িতা মাহমুদ সেলিম। নির্দেশনায় ছিলেন আরিদুল ইসলাম রাব্বানী। তাদের এ পরিবেশনা দেখতে টাউন ফুটবল মাঠে তীব্র শীত উপেক্ষা করে বিপুল দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। আজ সোমবার সন্ধ্যায় সাংস্কৃতি উৎসবের পঞ্চম দিনে সংলাপ নাট্যগোষ্ঠির পরিবেশনায় নাটক ‘উপেন সমাচার’ মঞ্চস্থ হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)