জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন

আপলোড তারিখঃ 2018-01-15 ইং
জেলা আওয়ামী লীগের শুভেচ্ছা ও অভিনন্দন ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটিকে মেহেরপুর অফিস: বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম বাঁধন, সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুল, সহ-সভাপতি কুদরত-ই-খোদা রুবেলসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গতকাল রোববার দুপুরে সংসদ সদস্য’র বাসভবনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেকসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, সাজেদুর রহমান সেতু ও ছাত্রলীগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)