আলমডাঙ্গায় যুবককে বেদম প্রহার শেষে ছুরিকাঘাত

আপলোড তারিখঃ 2018-01-14 ইং
আলমডাঙ্গায় যুবককে বেদম প্রহার শেষে ছুরিকাঘাত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গায় পারিবারিক কলহের জেরে যুবককে বেদম প্রহার শেষে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে আহত ব্যক্তির কাছ থেকে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়া ক্যাম্প সংলগ্ন এলাকার মৃত কাশেম আলীর ছেলে ওয়াহেদ আলী (৩০) এর সাথে তার আপন চাচির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। গত কয়েকদিন আগে চাচীর সাথে তার তুমুল ঝগড়া হয়। বিষয়টি পাইক পাড়া ক্যাম্প পুলিশকে জানালে পুলিশ বিষয়টি মিমাসাংসা করে দেয়। সেই ঝগড়ার জের ধরে গতকাল বেলা ৪টার দিকে একই গ্রামের মৃত আবুহার আলীর ছেলে মহন (২৭) আচমকা পিছন দিক থেকে এসে ওয়াহেদ আলীকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এরই এক পর্যায়ে মহন তার হাতে ও পিঠের উপর কাধেঁর নিচে ছুরিকাঘাত করে। এই ঘটনার সংবাদ ওয়াহেদের স্ত্রী ক্যাম্প পুলিশকে জানালে ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে আসার কথা শুনে মহন পালিয়ে যায়। ওয়াহেদের স্ত্রী ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে। হারদী হাসপাতালে ভর্তি করে। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত ওয়াহেদের স্বজনরা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)