১ কেজি গাঁজাসহ আজমপুরের হৃদয় আটক

আপলোড তারিখঃ 2018-01-14 ইং
১ কেজি গাঁজাসহ আজমপুরের হৃদয় আটক ছবির ক্যাপশন:
দর্শনা কেরুজ বাজার মাঠে পুলিশের মাদকবিরোধী অভিযান দর্শনা অফিস: দর্শনা কেরুজ বাজার মাঠ থেকে গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শনিবার সন্ধ্যার দিকে তাকে আটক করে পুলিশ। আটককৃত গাঁজাব্যবসায়ী হৃদয় দর্শনা আজমপুরের আক্কাস আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এএসআই মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা পৌর এলাকার কেরুজ বাজার মাঠে মাদক বিরোধী অভিযান চালান। এ সময় দর্শনা আজমপুরের চিহ্নিত মাদক স¤্রাট হৃদয়কে আটক করে পুলিশ। পরে তার কাছ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। আটককৃত হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)