সাবেক উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল হকের আজ দাফন

আপলোড তারিখঃ 2018-01-14 ইং
সাবেক উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল হকের আজ দাফন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পরিবারের সিদ্ধান্তমতে আজ রবিবার বাদ আছর বেলগাছি পারিবরিক কবরস্থানে সাবেক উপজেলা সহকারি শিক্ষা অফিসার রেজাউল হকের দাফন করা হবে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রেজাউল হক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুর সংবাদে গত দুই দিন পরিবারের সদস্যদের সান্তনা দিতে ও মরহুমাকে দেখার জন্য হাসপাতালপাড়ার বাড়িতে ভীড় করেন অসংখ্য শুভাকাঙ্খী। নিহতের নিকট আতœীয় চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন জানান, মেজো ছেলে রানা আমেরিকা থেকে আসতে দেরি হওয়ায় রবিবার বাদ যোহর মরহুমের প্রথম নামাজে জানাযা প্রভাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। বাদ আছর বেলগাছি মাদ্রাসা মাঠে একটি মাত্র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে বেলগাছী পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করে হবে। মরহুমের নামাজে জানাযায় সকলকে শরিক হবার আহবান জানিয়েছেন নিহতের স্বজনেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)