আলমডাঙ্গায় লোকমোর্চার বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপলোড তারিখঃ 2018-01-14 ইং
আলমডাঙ্গায় লোকমোর্চার বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার উদ্যোগে আলোচনা সভা, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এম. সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় মঞ্চে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমোর্চার সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি এড. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা লোকমোর্চার যুগ্ম সম্পাদক কোহিনুর বেগম, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলি, লোকমোর্চার সাংগঠনিক সম্পাদক আঞ্জিলা মনোয়ার মিনি, দামুড়হুদা উপজেলার লোকমোর্চার সভাপতি হাউসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু শাহ, জেলা লোকমোর্চার সদস্য এড. হানিফ উদ্দিন, লিটু বিশ^াস, এড. মানিক আকবার, টিপু সুলতান, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা। আলমডাঙ্গা উপজেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি গোলাম সরোয়ার, শেখ শফিউজ্জামান, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক কলেজিয়েট উপাধ্যক্ষ শামিম রেজা, সদস্য রুনু খন্দকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাষ্টার, আনিছুজ্জামান আনিছ, মানোয়ার হোসেন, প্রভাষক রুপালী খাতুন, সাবেক পৌর কাউন্সিলর মনোয়ারা খাতুন, মিরাজুল ইসলাম, আব্দুর রহমান, ডা. আতিকুর রহমান, সাহাবুল হক, প্রেসক্লাবের প্রচার সম্পাদক শরিফুল ইসলাম রোকন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)