দর্শনা সরকারী কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যোগদান করায় এমপি টগরকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2016-10-09 ইং
দর্শনা সরকারী কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ যোগদান করায় এমপি টগরকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
`` দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সাথে গতকাল সকাল ১০টায় তার নিজ বাসভবনে দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারী কলেজে নতুন যোগ দেওয়া অধ্যক্ষ শহিদুল ইসলাম ও উপাধ্যক্ষ আজিজুর রহমান মতবিনিময় করেছেন। এসময় হাজী আলী আজগার টগর এমপিকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে সংসদ সদস্যর বাসভবনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সংসদ সদস্য কলেজের অনার্সের বিষয় বাড়ানো, সিসি ক্যামেরা স্থাপন ও কলেজের সার্বিক উন্নয়ন বিষয়ে কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম ও উপাধ্যক্ষ আজিজুর রহমানের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সময় উপস্থিত ছিলেন,দর্শনা কলেজের সাবেক উপাধ্যক্ষ মোশারেফ হোসেন, দর্শনা পৌর আ’লীগের সভাপতিস বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, মিল্লাত হোসেন, যুগ্ম-সম্পাদক প্রভাত, অপু প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)