মুজিবননগর ও বারাদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

আপলোড তারিখঃ 2018-01-13 ইং
মুজিবননগর ও বারাদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: চলছে হাড় কাঁপানো শীত। ছিন্নমুল মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় তাদের পাশে গিয়ে দাঁড়ালো মুজিবনগরের সেচ্ছাসেবি সংগঠন ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশন। ব্যক্তিগতভাবেও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন মেহেরপুর সদর উপজেলার বারাদীর আরমান মেম্বার। মুজিবনগর প্রতিনিধি জানিয়েছে, `সৌহার্দ্য-সম্প্রতি-মৈত্রির-সেতুবন্ধন` `দৃষ্টিভঙ্গি বদলাব মানুষের মত মানুষ হব`। এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় সেচ্ছাসেবি সংগঠন মুজিবনগরে ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের পক্ষ থেকে উপজেলার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কেদারগঞ্জ বাজারে অবস্থিত ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের অফিসের নিচে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ওয়াজেদ আলী খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার নাহিদা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য আজিমুল বারি মুকুলসহ ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রিয়েটিভ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রাজিব। `` বারাদী প্রতিনিধি প্রতিনিধি জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড রাজনগর গ্রামে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯ টার সময় আরমান মেম্বারের নিজ অর্থায়নে গরিব ও দুস্থদের মাঝে ১২৫ টি কম্বল বিতরণ করেন। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাকছার আলী উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন জেলেহার, আব্দুল হামিদ, কালু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)