আন্দুলবাড়ীয়ায় বিদ্যুৎ মিস্ত্রীদের সাথে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ

আপলোড তারিখঃ 2018-01-13 ইং
আন্দুলবাড়ীয়ায় বিদ্যুৎ মিস্ত্রীদের সাথে আলোচনা ও প্রীতি ফুটবল ম্যাচ ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়ীয়া বাজারের মেসার্স ইখতিয়ার ইলেকট্রনিক্স এবং ওয়ালটনের উদ্যোগে ইউনিয়নের বিদ্যুৎ মিস্ত্রিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় আন্দুলবাড়ীয়া বাজারে অনুষ্ঠিত সভায় ওয়ালটন শোরুমের স্বত্ত্বাধিকারী মুন্সি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উজ্জল এ্যান্ড ব্রাদার্সের উজ্জল হোসেন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বিবিএস ক্যাবলস্ চুয়াডাঙ্গার এরিয়া ম্যানেজার কামরুজ্জামান, বিআরবি ক্যাবলস্ জীবননগর এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, এমইপি-এর মার্কেটিং অফিসার জুয়েল রানা, নিউ ভাই-ভাই ব্যাটারী এ্যান্ড ইলেকট্রনিকের আবু-জুবায়ের, নিউ রয়েল এ্যায়ারকুলার-এর পরিদর্শক মজনুর রহমান মিয়া। অনুষ্ঠানে বিদ্যুৎ মিস্ত্রিদের মধ্যে থেকে স্বাগত বক্তব্য রাখেন মুনতাজ আলী, আতাহার আলী, আব্দুল আলীম, দেলোয়ার হোসেন, জাহিদুল ইসলাম খান। অনুষ্ঠাটি উপস্থাপনা করেন ওয়ালটন শো-রুমের ম্যানেজার নাজমুল ইসলাম রাজু ও শেখ জিহাদী ইসলাম সোহাগ। দুপরে প্রীতিভোজ শেষে আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন হাইস্কুল মাঠে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিদ্যুৎ মিস্ত্রি মুনতাজ আলী একাদশ বনাম আতাহার আলী একাদশের অংশগ্রহনে খেলায় নিধারিত সময়ের মধ্যে গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে মুনতাজ আলী একাদশ জয়লাভ করে। খেলায় রেফারী ছিলেন মোল্লা মকছেদুর রহমান টিক্কা। পরে দু’দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)