বিশ্ব ইজতেমা শুরু আজ

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
বিশ্ব ইজতেমা শুরু আজ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: টঙ্গীর তুরাগ নদের তীরে ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ- বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অবশ্য বৃহস্পতিবার তাবলিগ জামাতের রেওয়াজ অনুযায়ী জোহরের নামাজের পর নির্দেশনামূলক বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ৫৩তম এ ইজতেমার কার্যক্রম। ময়দানে তিন দিনব্যাপী সুশৃঙ্খলভাবে অবস্থান, ইবাদত-বন্দেগির নিয়ম-কানুন ও করণীয় বিভিন্ন দিক নিয়ে বয়ান করা হয়। ইজতেমা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গতকাল বৃহস্পতিবার প্রায় দুই হাজার বিদেশি মেহমানসহ কয়েক লাখ মুসলিম প্রায় ২ বর্গ কিলোমিটার আয়তনের ইজতেমা ময়দানের বিশাল শামিয়ানার নিচে আশ্রয় নিয়েছেন। এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)