ফোরজি নিলাম : হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
ফোরজি নিলাম : হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: ফোরজি মোবাইল ফোন সেবার লাইসেন্স এবং তরঙ্গ নিলামের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) যে বিজ্ঞপ্তি জারি করেছিল তার উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। বিটিআরসির এক আবেদনের প্রেক্ষিতে রবিবার পর্যন্ত এ স্থগিতাদেশ দেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে বৃহস্পতিবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ওই নিলাম বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করে দেয়। হাইকোর্টের ওই স্থগিতাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে বিটিআরসি। আবেদনের পক্ষে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারী প্রতিষ্ঠান বাংলা লায়নের পক্ষে অ্যাডভোকেট মাহবুব আলী এমপি শুনানি করেন। আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় বিটিআরসির ওই নিলাম কার্যক্রম পরিচালনা করতে আর কোনো বাধা থাকলো না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)