প্রায় ৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু আটক

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
প্রায় ৭ লাখ টাকার ভারতীয় পণ্য ও গরু আটক ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-৬ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিজিবি-৬ চোরাচালান বিরোধী অভিযানে ৬ লক্ষাধিক টাকার পণ্য ও গরু আটক করেছে। গত বুধবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার পাঁকা রাস্তার উপর হতে ভারতীয় ১ হাজার প্যাকেট আগর বাতি আটক করে যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। অপরদিকে, একই দিন রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একই গ্রামের রাস্তার উপর হতে ভারতীয় ১৩২ জোড়া কাপড়ের জুতা আটক করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩২ হাজার টাকা। এদিকে, গতকাল বৃহস্পতিবার আনুমানিক সকাল ০৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ এলাকা হতে ০১ টি গরু আটক করে। যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। আটককৃত মালামাল ও গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)