ঝিনাইদহে পুলিশের অভিযানে ৫৩ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
ঝিনাইদহে পুলিশের অভিযানে ৫৩ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের অভিযানে ৫৩ জন গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর থেকে ২৪ জন, শৈলকুপা থেকে ১৯ জন, কালীগঞ্জ থেকে ৪ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন ও কোটচাঁদপুর থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)