অজ্ঞানপার্টির খপ্পরে দু’যুবক : ৩৫ হাজার টাকা খোয়া

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
অজ্ঞানপার্টির খপ্পরে দু’যুবক : ৩৫ হাজার টাকা খোয়া ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে দুইজন আহত হয়েছে। সেইসাথে তাদের কাছা ৩৫ হাজার টাকা খোয়া গিয়েছে। আহতরা হলো- আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের রমজান আলীর ছেলে মিল্টন (৩৫) ও তার শ্যালক চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাজাটি গ্রামের লুৎফর বিশ্বাসের ছেলে আলম (২৫)। `` গতকাল বৃহস্পতিবার বিকালে আলমডাঙ্গা থেকে জীবননগর অভিমুখে একটি বাসে ঘটনাটি ঘটে। জানা যায়, আলমডাঙ্গার বলেশ্বরপর গ্রামের রমজান আলী, তাঁর ছেলে মিল্টন এবং শ্যালক আলম গরু কেনার উদ্দেশ্য আলমডাঙ্গা থেকে শিয়ালমারি পশু হাটের দিকে বাসযোগে রওনা হন। বাসটি শিয়ালমারি পৌছালে তাদের দুইজনকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এসময় রমজান আলী তাদের দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ বিষয়ে রমজান আলীর সাথে কথা বললে তিনি জানান, বৃহস্পতিবার বিকালে গরু কেনার উদ্দেশ্য শিয়ালমারি পশুহাটে যাওয়ার সময় এক অজ্ঞানপার্টির সদস্য তার ছেলে মিল্টন ও ছেলের শ্যালক আলমকে চেতনানাশক ঔষধ খাওয়ায়ে তার কাছে থাকা ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)