সাংসদসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণ

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
সাংসদসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণ ছবির ক্যাপশন:
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মেহেরপুরের মেহেরপুর অফিস: ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ ও সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনসহ জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম বাঁধন ও সাধারণ সম্পাদক মোন্তাসির জামান মৃদুলসহ কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালযের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি এম.আর মুকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুম্ইায়া আক্তার, জগন্নাথ বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)