চুয়াডাঙ্গা-২ আসনের এমপি টগরের মতবিনিময়

আপলোড তারিখঃ 2018-01-12 ইং
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি টগরের মতবিনিময় ছবির ক্যাপশন:
জীবননগরের কাশিপুরে আ. লীগ নেতৃবৃন্দের সাথে জীবননগর অফিস: জীবননগরের কাশিপুর গ্রামে আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রতিক নৌকায় ভোট চেয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, জীবননগর থানা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর আলম, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক মোল্লাসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)