ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আকবার আলী। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, আনসার-ভিডিপির জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্বে) আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু। দামুড়হুদা উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আরা, প্রশিক্ষক মিলন হোসেন, আশরাফুল ইসলাম, ইউনিয়ন দলনেত্রী মৌসুমী খাতুন, ইউনিয়ন দলনেতা ওয়ালিউর রহমান। সভা শেষে বিভিন্ন কর্মকান্ডের জন্য ১২জন ইউনিয়ন দলনেতা ও দলনেত্রীকে পুরস্কৃত করা হয়।
