কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

আপলোড তারিখঃ 2018-01-11 ইং
কুষ্টিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২ ছবির ক্যাপশন:
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (১০ জানুয়ারি) বেলা ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ায় খালেকের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসচালক নয়ন হোসেন ও হেলপার জাফর। তাদের বাড়ি কুষ্টিয়ার জগন্নাথপুর ও সাওতা গ্রামে। স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে যাওয়া রাজবাড়ীগামী রনি এন্টারপ্রাইজের (পাবনা-ব-৩৭৫) একটি বাস কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনীপাড়ার খালেকের ইটভাটার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে পড়ে চালক নয়ন হোসেন ও হেলপার জাফর নিহত হন। এ সময় কমপক্ষে ২০ যাত্রী আহত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)