দর্শনা হঠাৎ পাড়ায় ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-01-11 ইং
দর্শনা হঠাৎ পাড়ায় ছাদ থেকে পড়ে গৃহবধুর মৃত্যু ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা হঠাৎ পাড়ায় ছাদ থেকে পড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধু দর্শনা হঠাৎ পাড়ার মামুন আল রাজীর স্ত্রী শাহনাজ খাতুন (৩৫)। গতকাল বুধবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার শীতে বাড়ির ছাদে রোদে বসে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন। এ সময় রোদ সরে যাওয়ায় পিছন ফিরে বিছানা সরাতে গিয়ে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে ৫ম শ্রেনীর ছাত্রী মেয়ে মহিনী খাতুনকে রেখে গেছে। মামুন আল রাজী ওয়েভ ফাউন্ডেশনের অডিট বিভাগের একজন কর্মকর্তা ও দর্শনা অনির্বাণ থিয়েটারের নির্বাহী কমিটির সদস্য। সে অডিটের কাজে গত কয়েকদিন ধরে ওয়েভ ফাউন্ডেশনের ভেড়ামার ইউনিট অফিসে কর্মরত ছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)