দামুড়হুদার হাউলীতে গোয়ালঘরের বেড়া কেটে গরু চুরি

আপলোড তারিখঃ 2018-01-11 ইং
দামুড়হুদার হাউলীতে গোয়ালঘরের বেড়া কেটে গরু চুরি ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারানিপুর গ্রামের এক কৃষকের প্রায় এক লাখ টাকা মূল্যের একটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। মঙ্গলবার দিনগত রাতে ঘটনাটি ঘটেছে। গ্রাম সূত্রে জানাগেছে, উপজেলার হাউলী ইউনিয়নের তারানিপুর গ্রামের তোয়াজ্জেল হোসেনের ছেলে কৃষক রফিকুল (২৫) গরু মোটাতাজা করে কোরবানির হাটে বিক্রি করে। সে লক্ষে রফিকুল ৬ মাস আগে হাট থেকে ৭০ হাজার টাকা দিয়ে একটি এড়ে গরু আনে। ইচ্ছাছিল গরুটি কোরবানি ঈদের আগ পর্যন্ত পুষে মোটাতাজা করে কোরবানির হাটে এক লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায় বিক্রি করবে। কিন্তু কৃষকের সে ইচ্ছা পূরণ করতে দিলনা সংঘবদ্ধ চোরচক্র। কৃষক রফিকুল জানায়, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার সকালে গোয়াল ঘরের তালা খুলে ভিতরে গিয়ে দেখি গোয়ালে গরু নেই। গোয়াল ঘরের পিছনে বাশের চটাইয়ের বেড়া কেটে কে বা কারা আমার অনেক কষ্টে জমানো টাকায় কেনা সাধের গরুটি চুরি করে নিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)