ডা. জিন্নাতুল আরা সভাপতি লাভলু সাধারণ সম্পাদক নির্বাচিত

আপলোড তারিখঃ 2018-01-11 ইং
ডা. জিন্নাতুল আরা সভাপতি লাভলু সাধারণ সম্পাদক নির্বাচিত ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা প্রাইভেট ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: প্রাইভেট ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শহরের উপশম নার্সিং হোমের ব্যবস্থাপনা পরিচালক ডা. জিন্নাতুল আরাকে সভাপতি ও রাজধানী ক্লিনিক মালিক হাফিজুল হক লাভলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা প্রকাশ করা হয়। এ ছাড়াও ৮ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটির তালিকাও চুড়ান্ত করা হয়েছে। গতকাল বুধবার বেলা দেড়টায় সদর হাসপাতাল সংলগ্ন নিরাময় নার্সিং হোমের ছাদে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ জেলা কমিটির সভাপতি ডা. জিন্নাতুল আরা, সহসভাপতি রুহুল আমিন, সিনিয়র সহসভাপতি ডা. মো. তারিকুল ইসলাম, সহসভাপতি সাজেদুর রহমান, সাহেদুর রহমান, জালাল উদ্দীন, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক হাফিজুল হক লাভলু, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ঝন্টু, কোষাধ্যক্ষ হুমায়ন কবীর লাল্টু, প্রচার সম্পাদক শাহজাহান আলী, দপ্তর সম্পাদক হাসিবুল হক শান্ত এবং সদস্য আশাদুজ্জামান আশা, জুবায়ের হুসাইন, আনোয়ার হোসেন জালাল, মামুন রেজা, শিপলু মিয়া, ডা. পারভীন ইয়াসমিন, ডা. রফিক উদ্দীন রফি, হাসান ইমাম বকুল, ওয়াহিদ মাহমুদ দিনার, মো. সেলিম হোসেন, জাকির আহম্মেদ শামীম, আহসান হাবীব, আব্দুল মালেক, আবুল কাশেম, সাইফুল ইসলাম ও হুমায়ুন কবীর। উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন- ডা. একরামুল হক, ডা. ফকির মোহাম্মদ, পৌর কাউন্সিলর একরামুল হক মুক্তা, সিরাজুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, ডা. পারভিন ইয়াছমিন, এড. সেলিম উদ্দিন খান ও ডা. গোলাম মোস্তফা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)