ফুলেল শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহরাব ও শিপলু

আপলোড তারিখঃ 2018-01-11 ইং
ফুলেল শুভেচ্ছা জানালেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহরাব ও শিপলু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা-২ আসনের এমপি টগর ও জেলা আ. লীগ সেক্রেটারি আজাদকে দর্শনা অফিস: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর ও জেলা আ. লীগের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জীবননগরের মনোহরপুর ও কেডিকে ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান সোহরাব হোসেন এবং শিপলু। গতকাল বুধবার রাত সাড়ে ৭টার দিকে দর্শনা পৌর আ. লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দর্শনা পৌর আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা আ. লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা, উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, নবনির্বাচিত মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, কেডিকে ইউপি চেয়ারম্যান শিপলু, দামুড়হুদা উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, দর্শনা পৌর নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দামুড়হুদা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আ. হান্নান ছোট। এ সময় আরোও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা, বিপ্লব, বকুল, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সহসভাপতি আশরাফুজ্জামান রিপন, কামরুল হাসান লোমান, জীবননগর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক, ছাত্রলীগের- মোহাম্মদ, মেহেদী প্রমুখ। আলোচনা শেষে জেলা আ. লীগের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের নিজ বাসভবনে নবনির্বাচিত চেয়ারম্যানসহ নেতাকর্মীরা ফুলেল সংবর্ধনা জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)