সাহসিকতায় অদম্য নারী শ্রুতিসহ ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-01-11 ইং
সাহসিকতায় অদম্য নারী শ্রুতিসহ ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক রাজু আহমেদের বিদায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র-ছাত্রীদের আয়োজনে অধ্যাপক রাজু আহমেদের বিদায় ও সচেতন সাহসিকতায় অদম্য নারী খ্যাত কলেজছাত্রী সৌম্যজিতা শ্রুতিসহ ৩ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় কলেজের ইংরেজি বিভাগে আয়োজিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খন্দকার রোকনুজ্জানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ প্রামাণিক, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের অধ্যাপক মেজবাউর রহমান, আজিমউদ্দিন এবং বিদায়ী অধ্যাপক রাজু আহমেদ। অনুষ্ঠানের প্রথম পর্বে চতুর্থ ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাসনিমা-তুষারের প্রাণবন্ত সঞ্চালনায় অত্র বিভাগের অধ্যাপক রাজু আহমেদকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দ্বিতীয় পর্বে ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তিন শিক্ষার্থীকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌম্যজিতা শ্রুতিকে সচেতন সাহসিকা হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শ্রুতি গত ২ নভেম্বর ব্যাক্তিগত কাজে ঢাকায় যাওয়ার পথে পাচারের শিকার হওয়া একটি মেয়েকে উদ্ধার করায় অসীম সাহকিতার পরিচয় দেয়। সে প্রথমে মেয়েটির কথাবার্তা ও আচার আচরণে সন্দেহজনক ধারণা করে তার সাথে বন্ধু সুলভ সম্পর্ক তৈরী করে। এরপর যাত্রা পথে তাকে বুঝিয়ে পুলিশের সাহায্য নিতে উদ্বুদ্ধ করে অন্য সহযোগীদের সহায়তায় পাচারকারীকে পুলিশের হাতে তুলে দেয়। তার এই সচেতনতার জন্য বিভাগের পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)