আগামী মার্চে হস্তান্তর : কার্যক্রম শুরু হলে সেবার মান বাড়বে

আপলোড তারিখঃ 2018-01-10 ইং
আগামী মার্চে হস্তান্তর : কার্যক্রম শুরু হলে সেবার মান বাড়বে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের কাজ প্রায় শেষ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে বর্তমান সদর হাসপাতালের ১’শ শয্যাসহ মোট ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। যা আগামী মার্চ মাসে হস্তান্তর করা হবে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। হাসপাতালের পশ্চিম দিকে নির্মাণাধীন পাঁচতলা ভবনের ১৫০ শয্যার কাজ শেষ হলেই ১’শ শয্যাসহ মোট ২শ’৫০ শয্যা উন্নতি হবে এই সদর হাসপাতালটি। গণপূর্ত অধিদপ্তরের ইতোমধ্যে এই ভবনের প্রায় ৯৪ ভাগ কাজ শেষ হয়েছে। বাকী ৬ ভাগ কাজ অল্প কিছুদিনের মধ্যে সম্পন্ন হবে। এরপরেই আনুষ্ঠানিকভাবে ভবনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। হাসপাতালে এই নবনির্মিত ভবন ১৫০ শয্যার ব্যবহার শুরু হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকার মানুষের স্বাস্থ্য সেবার চাহিদা অনেকাংশেই মেটাতে পারবে। এদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ১’শ শয্যার হাসপাতালে প্রতিদিন যে পরিমানে রোগী আসে তা সামাল দিতে চিকিৎসকসহ সকল বিভাগকে হিমশিম খেতে হয়। নতুন ভবনের ১৫০ শয্যার ব্যবহার শুরু হলে রোগীদের সেবার মান বাড়বে। বর্তমানে রোগীর অতিরিক্ত চাপের কারণে এবং বেডের অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় রোগীরা বাধ্য হচ্ছে হাসপাতালের মেঝে ও বারান্দায় থেকে চিকিৎসা নিতে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)