৯ লাখ টাকার ভারতীয় ইনজেকশন আটক

আপলোড তারিখঃ 2018-01-10 ইং
৯ লাখ টাকার ভারতীয় ইনজেকশন আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদার শিয়ালমারিতে বিজিবি’র অভিযানে নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা থানার শিয়ালমারি থেকে বিপুল পরিমাণ ভারতীয় ইনজেকশন আটক করেছে বিজিবি-৬ চুয়াডাঙ্গা। গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ইনজেকশন আটক করা হয়। জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির বিশেষ টহল দলের কমান্ডার হাবিলদার মো. শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার শিয়ালমারী বাজার পাকা রাস্তার উপর হতে ভারতীয় ১১৭৯ পিস ইনজেকশন এবং ৫০০ পিস ইনজেকশন সুচ (প্লাষ্টিক) আটক করে যার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ টাকা। আটককৃত ইনজেকশন ও সুচ দর্শনা কাষ্টমস অফিসে জমা করা হয়েছে বলা জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)