স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারপিট

আপলোড তারিখঃ 2018-01-10 ইং
স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মারপিট ছবির ক্যাপশন:
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার ইনায়েতপুর গ্রামে স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে বেধড়ক মারধর করেছে স্বামীর পরকিয়া প্রেমিকাসহ তার স্বামী ও তার মেয়ে। পরে গতকাল রাতেই মুমূষু অবস্থায় গৃহবধূ লিমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, প্রায় ৭ বছর আগে বাড়াদী ইউনিয়নের মহিদুল ইসলামের মেয়ে লিমা খাতুনের (২৬) সাথে একই উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের সানোয়ারের ছেলে শফিকুলের বিয়ে হয়। তাদের পরিবারে ২টি কন্যা সন্তান রয়েছে। শফিকুলের স্ত্রী লিমা খাতুনের অভিযোগ- দীর্ঘদিন ধরে একই গ্রামের মহনের স্ত্রী সন্ধার সাথে তার স্বামীর পরকিয়া সম্পর্ক রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তারা দুজন অভিসারে মিলিত হলে হাতেনাতে ধরে পরে। এ সময় প্রতিবাদ করলে সন্ধ্যা ও তার স্বামী মহন ও তার মেয়ে মুক্তা গৃহবধূ লিমাকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি তদন্তপূর্বক জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)