দর্শনার হঠাৎ পাড়ার ৯ম শ্রেণির ছাত্র গ্যাড়াকলে

আপলোড তারিখঃ 2018-01-10 ইং
দর্শনার হঠাৎ পাড়ার ৯ম শ্রেণির ছাত্র গ্যাড়াকলে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার কৃষ্ণপুরে প্রেমিকার বাড়িতে দেখা করতে যেয়ে বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা কৃষ্ণপুরে প্রেমিকার বাড়িতে দেখা করতে যেয়ে গ্যাড়াকলে পড়েছে হঠাৎ পাড়ার স্কুল পুড়য়া ফয়সাল নামের এক ৯ম শ্রেণীর ছাত্র । গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দামুড়হুদার দর্শনা পৌর এলাকার হঠাৎ পাড়ার আশাদুল হকের ছেলে আলহেরা স্কুলের নবম শ্রেণীর ছাত্র ফয়সাল ও চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কৃষ্ণপুর মজিদ পাড়ার আরিফের মেয়ে দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী আরুপার সাথে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। এরই সুত্র ধরে সে গতকাল সন্ধ্যায় প্রেমিকার বাড়িতে দেখা করতে যায়। এসময় তাদেরকে ঘরের মধ্যে থাকা দেখে এলাকার কিছু লোকজন অসামাজিক কার্যকলাপ করার অভিযোগ তুলে প্রেমিক জুটিকে আটক করে। পরে হিজলগাড়ী পুলিশকে খবর দেয়া হলে ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং গ্রামের লোকজনের কাছে বিষয়টি জানতে চাইলে এলাকাবাসী অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলে। এসময় পরিস্থিতি শামাল দিতে নেওয়া হয় উর্দ্ধতন পুলিশের পরামর্শ। হিজলগাড়ী ক্যাম্প ইনচার্জ আশরাফুল জানান, বিষয়টি সদর (ওসি)’র জানালে তিনি ছেলেকে থানায় নেওয়ার নির্দেশ দেন এবং মেয়ে পরিবারকে থানায় যাওয়ার কথা বলেন। প্রেমিক জুটি নাবালক হওয়ায় সদর ওসি’র নির্দেশ মোতাবেক ছেলে ফয়সালকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। তিনি আরো জানান, এবিষয়ে মেয়ে পক্ষ থানায় অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)