মেহেরপুরে ৯ রাত ব্যাপি যাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2018-01-09 ইং
মেহেরপুরে ৯ রাত ব্যাপি যাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ৯ রাত ব্যাপি যাত্রা উৎসব-২০১৮ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে জেলার যাত্রা শিল্পীদের প্রতিনিধিদের নিয়ে চুড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির আহবায়ক মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অরণি থিয়েটারের সভাপতি ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য নিশান সাবের, বিশিষ্ট যাত্রা শিল্পী ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য মশিউজ্জামান বাবু, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক ও যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সাইদুর রহমান, যাত্রা উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য ও বিশিষ্ট যাত্রা শিল্পী আব্দুল ওয়াদুদ, মহিদুল ইসলাম মহিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)