রোগী সাধারণের দুর্ভোগ কমাসহ সেবার মান বৃদ্ধি হবে

আপলোড তারিখঃ 2018-01-08 ইং
রোগী সাধারণের দুর্ভোগ কমাসহ সেবার মান বৃদ্ধি হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর আফজালুল হক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের দেওয়া অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. খাইরুল ইসলাম। জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুনের একক প্রচেষ্টায় পাওয়া শীততাপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সটির চাবি গতকাল রোববার সকাল ১১টায় সদর হাসপাতাল চত্বরে আনুষ্ঠানিকভাবে চালক শহিদুল ইসলাম সাকুর হাতে তুলে দেন প্রধান অতিথি। এসময় উপস্থিত অতিথিরা বলেন, নতুন অ্যাম্বুলেন্স সার্ভিস যোগ হওয়ায় রোগী সাধারণের দুর্ভোগ কমাসহ সেবার মান আরও বৃদ্ধি হবে বলে আমরা আশাকরি। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট ডা. আসাদুর রহমান মালিক খোকন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার উদ্দিন জোয়ার্দার দুলু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)