প্রধান আসামি ইসরাফিল গ্রেফতার: আদালতে সোপর্দ

আপলোড তারিখঃ 2018-01-08 ইং
প্রধান আসামি ইসরাফিল গ্রেফতার: আদালতে সোপর্দ ছবির ক্যাপশন:
দামুড়হুদার পীরপুরকুল্লায় ২য় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ মামলার নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লায় ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ইসরাফিল আলমকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে মেহেরপুরের গাংনী এলাকা থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা থানা পুলিশ। ইসরাফিল আলম উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত তোয়াব আলী মন্ডলের ছেলে। পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর ২য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ফুঁসলিয়ে বাড়ির পাশের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে ইসরাফিল । পরে বিষয়টি জানাজানি হলে ধামাচাপা দেয়ার জন্য ওই পরিবারের উপর চাপ দিতে থাকে ধর্ষক। এরপর গত ২৬ ডিসেম্বর ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ইসরাফিলকে আসামি করে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করেন। দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন জানান, মামলার মূল আসামি ইসরাফিল মেহেরপুরে গাঢাকা দিয়েছিল। পরে পুলিশ খবর পেয়ে মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)