কালীগঞ্জে গামছা পেঁচানো কিশোরের লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-01-08 ইং
কালীগঞ্জে গামছা পেঁচানো কিশোরের লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে গলায় গামছা পেছানো অবস্থায় মুন্না হোসেন (১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টায় উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মাঠের রাস্তার কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মুন্না হোসেন যশোর জেলার চৌগাছা উপজেলার জামরা গ্রামের খোকন হোসেনের ছেলে। তাকে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায়, সকালে মাঠে কাজ করতে যাওয়া শ্রমিকেরা লাশটি কালভাটের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছেলেটির গলায় গামছা পেঁচানো আছে। দুর্বৃত্তরা অন্য জায়গা থেকে এনে এখানে হত্যা করে ফেলে রেখে গেছে বলে তিনি মনে করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)