ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যেগে হতদরিদ্রদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার এ্যাকশন প্লান (এঅচ) বাস্তবায়নের লক্ষ্যে এ ঢেউটিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌর এলাকার হতদরিদ্রদের মাঝে মোট ১৫ (পনের) বান্ডিল ঢেউটিন বিতরণ করেন পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সকল কাউন্সিলর, সচিব কাজী শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আয়ুব আলী বিশ্বাসসহ পৌরসভার অন্যান্য কর্মচারীগণন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন।
