তিতুদহের গোবরগাড়ায় পিচ রাস্তায় ভাঙন : চলাচলে দুর্ভোগ

আপলোড তারিখঃ 2018-01-08 ইং
তিতুদহের গোবরগাড়ায় পিচ রাস্তায় ভাঙন : চলাচলে দুর্ভোগ ছবির ক্যাপশন:
আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মধ্যপাড়ায় কয়েকটি স্থানে পিচ রাস্তা ধসে পুকুরের মধ্যে যাওয়ায় যাতায়াতের জন্য চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এলাকাবাসীরা জানায়, গ্রিসনগর থেকে সড়াবাড়ীয়া সড়কটি অনেক দিন পূর্বে সরকারিভাবে পিচকরন করা হয়। তবে বিগত কয়েক বছর অতিবাহিত হওয়ায় রাস্তাটিতে শত শত খানাখন্দে পরিণত হয়েছে। এতে এলাকার হাজার হাজার মানুষের চলাচলে বেহাল দশার সৃষ্টি হয়েছে। সড়কের পাশে পুকুর থাকায় রাস্তাটির কয়েক স্থান ভেঙ্গে পুকুরে পরিণত হয়েছে। এতে করে রাস্তা দিয়ে গাড়ি চলাচলে ব্যাপক সমস্যায় পড়েছে এলাকার জনসাধারন। পুরো সড়কের কয়েক কিলোমিটার রাস্তা চলাচলের কিছুটা উপযোগী হলেও অন্তত ৩ কি. মি. রাস্তার ওপর খানাখন্দসহ পুকুরে ধসে পড়ায় হেঁটে চলারও ব্যাপক সমস্যা দেখা দিয়েছে ইতিমধ্যে। বেহাল অবস্থার কারনে কোনো গাড়ি চলতে পারছে না এই রাস্তা দিয়ে। যদিও অল্প সংখ্যক চলছে প্রতিনিয়ত ঘটছে গাড়ি নষ্টসহ নানা ধরনের দুর্ঘটনা। এলাকাবাসীর চাওয়া দ্রুত রাস্তাটির সংস্কার করে এই সমস্যার সমাধান করা হোক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)