কুড়ুলগাছি ঠাকুরপুরে মারধরসহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2018-01-07 ইং
কুড়ুলগাছি ঠাকুরপুরে মারধরসহ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে মারধরসহ টাকা ছিনিয়ে নেয়ার অভিযাগ উঠেছে। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ঠাকুরপুর গ্রামের পূর্ব পাড়ার আব্দুল জলিলের ছেলে কার্পাসডাঙ্গা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী মিজানুর সন্ধ্যরাতে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঠাকুরপুর ধাপাড়ের কাছে পৌছালে পূূর্ব থেকে ওঁত পেতে থাকা আফসারের ছেলে সাদিক, উমরের ছেলে কামরুলসহ তিনজন মিলে মিজানুরকে মারধর করে এবং তকার কাছে থাকা নগদ ২০ হাজার ও মোবাইল ছিনিয়ে নেই। এবিষয়ে মিজানুর গতকাল রাতেই কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)