ছবির ক্যাপশন:
কুড়ালগাছি প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাগর (২০) নামের একজনকে আটক করেছে। এ সময় সোহেল (২৫) নামের অপর এক যুবক ২ পিস ইয়াবা ফেলে পালিয়ে যায়। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদা মডেল থানার এসআই উত্তম, এএসআই সালেকুজ্জামান, এএসআই এজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার পরানপুর বেলেপাড়া থেকে সাগরকে আটক করে। আটককৃত সাগর দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার বাচ্চু মিয়ার ছেলে। এ ছাড়া ২পিস ইয়াবা ফেলে পালিয়ে যাওয়া যুবক সোহেল একই গ্রামের চুন্নু মিয়ার ছেলে। আটক উভয়ের নামেই পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
