ছবির ক্যাপশন:
মেহেরপুর থেকে ছেড়ে চট্রগ্রামগামী রয়েল এক্সপ্রেসের সাথে ভালাইপুরে
নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী রয়েল এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাসের সাথে ট্রাকের ধাক্কায় ঘটনা ঘটেছে। এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। গতকাল বিকালে ভালাইপুর মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার বিকালে মেহেরপুর থেকে ছেড়া আসা রয়েল এক্সপ্রেসের একটি দ্রুতগামী বাস চট্রগ্রামের উদ্দেশ্য রওনা হলে চুয়াডাঙ্গার ভালাইপুরে মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর না পাওয়া গেলেও ট্রাকটির এক পাশে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। এসময় স্থানীয়রা বাসটিকে গতিরোধ করার চেষ্টা করলে বাসটি সেখান থেকে দ্রুতবেগে বেরিয়ে আসে। পরে বাসটি চুয়াডাঙ্গা সদর থানার সামনে পৌছালে ট্রাক শ্রমিকরা গতিরোধ করে আটক করে এবং বাসটি সড়কের উপর আড়াআড়িভাবে অবস্থান করে। এসময় চুয়াডাঙ্গা-জীবননগর প্রধান সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। যারফলে দুর্ভোগে পড়তে সাধারণ মানুষদেরকে। পরে চুয়াডাঙ্গা বাস মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতির সমঝোতায় বাসটিকে ছেড়ে দেয়া হয়।
