ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় আলমসাধু-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে এখতেয়ার (৫০) নামের এক ব্যক্তি গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এঘটনা ঘটে। আহত এখতেয়ার চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা গ্রামের তেতুলপাড়ার মৃত. খোদাবক্সের ছেলে।
জানা গেছে, গতকাল দুপুরে একটি আলমসাধুযোগে নিজ বাড়ি থেকে আলমডাঙ্গায় পানের হাটে পান কিনতে যাচ্ছিল এখতেয়ার। পানের হাটে পৌছানোর আগেই একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলমসাধুতে থাকা এখতেয়ায়সহ তিনজন আহত হয়। বাকি দু’জনের পরিচয় পাওয় যায়নি। পরে স্থানীয়রা আহত আবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার মা ক্লিনিকে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসারর জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, এখতেয়ার এখন আশঙ্কামুক্ত।
