মহেশপুরের শিশু সোহানার চুয়াডাঙ্গা হাসপাতালে রহস্যজনক মৃত্যু

আপলোড তারিখঃ 2018-01-07 ইং
মহেশপুরের শিশু সোহানার চুয়াডাঙ্গা হাসপাতালে রহস্যজনক মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মহেশপুরের সোহানা খাতুন (৩) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু সোহানা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় ইউনিয়নের অনন্তপুর গ্রামের পূর্বপাড়ার মিকাইলের মেয়ে। জানা গেছে, শিশু সোহানা খাতুন দীর্ঘদিন যাবত গলাই অজ্ঞাত রোগে ভুগছিল। গতকাল তার শ্বাসকষ্ট অনুভব হলে দুপুর ১২ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দেড়টার দিকে সে মারা যায়। শ্যামকুড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বর মনির হোসেন বলেন, সোহানার গলাই সমস্যা ছিল। গতকাল হঠাত করে শ্বাস কষ্ট অনুভব হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যায়। কর্তব্যরত চিকিৎসকক বলেন সোহানার ব্রেনে ইনফেকশন ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছিলাম। চিকিৎসাধীন অবস্থা সে মারা যায়। গতকাল মাগরিবের নামাজের পর শিশু সোহানার জানাযা শেষে অনন্তপুর গ্রাম্য কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)