গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2018-01-07 ইং
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে মেহেরপুরে কলেজ ছাত্রলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের ব্যানারে ৫ জানুয়ারী গণতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খোদা রুবেলের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলটি কলেজ থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরুত ই খোদা রুবেলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সহ-সভাপতি জুনায়েদ ইমরোজ জুলফিকার, তারিকুল ইসলাম, সাবেক সাংগঠানিক সম্পাদক জাব্বারুল ইসলাম, ছাত্রলীগ নেতা শোভন সরকার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)