আলমডাঙ্গায় মাদক ও ডাকাতির ঘটনায় দু’জন আটক

আপলোড তারিখঃ 2018-01-06 ইং
আলমডাঙ্গায় মাদক ও ডাকাতির ঘটনায় দু’জন আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গার অফিস: আলমডাঙ্গায় ডাকাতি, বোমা ও মাদক মামলার দু’আসামীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার উপজেলার হাটুভাঙ্গা গ্রাম থেকে ডাকাতি ও মাদক মামলার আসামী তাইজেল (৩৮) ও ছত্রপাড়া গ্রাম থেকে রকিবুলকে (২৩) আটক করে। পুলিশ জানিয়েছে, আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রামের মিল্টন ওরফে মিলন আলীর ছেলে রকিবুল বোমা মামলার আসামী। ২০১৬ সালের বাবুপাড়ার জীবনের বাড়ির নিকট থেকে ৫টি বোমা উদ্ধার হয়। এ মামলার আসামী সে। পুলিশ আরো জানায়, রকিবুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চুরি ছিনতাইসহ বহু অভিযোগ রয়েছে। এদিকে, হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ উপজেলার হাটুভাঙ্গা গ্রাম থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও ডাকাতির ঘটনায় জড়িত তাইজেলকে আটক করে। আটকের পর তাদের বিরুদ্ধে ডাকাতি ও মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)