চুয়াডাঙ্গার খেজুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক জখম

আপলোড তারিখঃ 2018-01-05 ইং
চুয়াডাঙ্গার খেজুরায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সদর উপজেলার পদ্মবিলা ইয়নিয়নের পিরোজখালি গ্রামের পশ্চিমপাড়ার শাহাজাহানের ছেলে মোটরসাইকেল চালক লেদ মিস্ত্রী টোকন (২৭) ও পথচারী খেজুরা গ্রামের খালপাড়ার ফজের ছেলে সজল (২২)। জানা গেছে, গতকাল রাতে টোকন দোকান বন্ধ করে ডিঙ্গেদহ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খেজুরা গ্রামের পৌছেলে মোটরসাইলেকের হেডলাইট কাটা থাকায় পথচারী সজলকে ধাক্কা দেয়। এতে টোকন মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যায় ও পথচারী সজল গুরুতর জখম হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। আহত দু’জনই আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)