ঝিনাইদহে ট্রাকচাপায় পিষ্ট হয়ে কলেজছাত্র নিহত

আপলোড তারিখঃ 2018-01-05 ইং
ঝিনাইদহে ট্রাকচাপায় পিষ্ট হয়ে কলেজছাত্র নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের বৈডাঙ্গা নামক স্থানে গতকাল বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় পিষ্ট হয়ে নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। ঝিনাইদহ সরকারী কেসি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে। সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে নিকটস্থ প্রতাপপুর গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই হাসানুজ্জামান জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার সামনে একটি দ্রুতগামি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু ঘটে। দুর্ঘটনায় তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পৌনে ১১টার দিকে সাগরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, বৈডাঙ্গা স্টার ব্রিক্স ইটভাটার মাটি সড়কের উপর পড়ে থাকার কারণে রাস্তাটি ঝুকিপুর্ন হয়ে উঠেছে। মাটির কারণেই মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাক চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)