দর্শনা সরকারী কলেজে উপাধ্যক্ষ পদে আজিজুর রহমান যোগদান করায় ছাত্রলীগের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2016-10-07 ইং
দর্শনা সরকারী কলেজে উপাধ্যক্ষ পদে আজিজুর রহমান যোগদান করায় ছাত্রলীগের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
`uuu`দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা সরকারী কলেজে উপাধ্যক্ষ পদে আজিজুর রহমান যোগদান করায় কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টার দিকে কলেজের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত পরশু বুধবার তিনি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেন। অনুষ্ঠানের শুরুতেই কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের পক্ষ থেকে উপাধ্যক্ষ আজিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে তার সাথে কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজের সভাপতিত্বে মতবিনিময় সভায় আলোচনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহ-সভাপতি কামরুল হাসান লোমান, রিপন, যুগ্মসম্পাদক প্রভাত, রবিউল, মহাম্মদ, টিটু। এছাড়াও উপস্থিত ছিলেন  রাজন, ইমন, প্রান্ত, আনন্দ, রাসেল, বাপ্পি, সাগর প্রমূখ। এসময় কলেজের উপাধ্যক্ষ আজিজুর রহমান বলেন তোমরা জাতির অহংকার। আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। রাজনীতির পাশাপাশি তোমরা সু’শিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশকে সমৃদ্ধশীল দেশ হিসেবে গড়ে তোল। তোমাদের প্রতি রইল আমার দোয়া।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)