দামুড়হুদা ধান্যঘরার কাবিল মেম্বরের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আপলোড তারিখঃ 2018-01-05 ইং
দামুড়হুদা ধান্যঘরার কাবিল মেম্বরের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ধান্যঘরা গ্রামের কাবিল হুজুরের ওরফে কাবিল মেম্বারের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। জানা গেছে, কয়েকদিন আগে ধান্যঘরা গ্রামের স্কুলপাড়ার ফকির মোহাম্মদের ছেলে নুর হোসেন আকালের পায়ে পেরেক ঢুকে যায়। এরপর কাবিলের কাছে গিয়ে টিটি ভ্যাকসিন ইনজেকশন নেয় আকালে। তারপরই তার পা অবশ হয়ে যায়। অবস্থা বেগতিক জেনেও কাবিল আরো ৪দিন তার চিকিৎসা করায়। আকালের অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয় তার পরিবার। সেখানে তার অবস্থার অবনতি হলে খুলনা নিলে সেখানেই আকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর পূর্বেও কাবিলের বিরুদ্ধে ভুল চিকিৎসায় দুজনের মৃত্যুর অভিযোগ ওঠে। তারা হলো- নেড়া শাহ’র ছেলে রবি ও বক্করের স্ত্রী নেছারন। এ বিষয়ে জেলা মানবাধিকার সংস্থা আসক’র সভাপতি ফজলুল হক বলেন- এসব ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যাতে করে আর কারো ভুল চিকিৎসায় অকাল মত্যু না হয়। তবে আকালের পরিবার কাবিলের বিরুদ্ধে আইনী কোন পদক্ষেপ নিতে অস্বীকৃতি জানায়। এ বিষয়ে কাবিল হুজুর আকালেকে চিকিৎসা দেয়ার কথা স্বীকার করলেও তার ভুল কোন চিকিৎসায় মৃত্যু হয়নি বলে জানান তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)