ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপলোড তারিখঃ 2018-01-05 ইং
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের ৪৭ তম জাতীয় আন্ত: স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সমাপনি দিনে দিনব্যাপী অ্যাথেলেটিক্স প্রতিযোগিতা শেষে বিকেল ৪ টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সহকারি জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্বল, সদর উপজেলা শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়–হুদা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, আলমডাঙ্গা উপজেলা শিক্ষা অফিসার দীনেশ কুমার পাল, পুলিশ সুপারের প্রতিনিধি ডিবি ইন্সেপেক্টর বিশারুল ইসলাম ও সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার সোহেল আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্য শেষে ৩৬টি ইভেন্টে বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় বালক-বালিকাদের ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক-দ্বৈত), দড়ি লাফসহ অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে ব্যক্তিগত ইভেন্টে চ্যাম্পিয়ণ ও রানার্স আপ এবং দলীয় ইভেন্টে শুধুমাত্র চ্যাম্পিয়ন দল খুলনা উপ-অঞ্চল পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ লাভ করবে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা শিক্ষা অফিসার বলেন, শুধু লেখাপড়া করলেই চলবে না। পড়ালেখার পাশাপাশি শরীর মনকে সুস্থ, সতেজ ও মানসিকভাবে নিজেকে বিকশিত করতে হলে খেলাধুলার বিকল্প নেই`। চুয়াডাঙ্গা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক রউফুননাহার রিনা, চুয়াডাঙ্গা ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক রকিবুল ইসলাম, ঝিনুক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামসুন্নাহার শীলার দেয়া ধারাবর্ণনা ও আর্দশ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেনের সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা, পরিদর্শকগন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকগন ।  

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)