মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে সুফল কুমারকে অর্থদন্ড

আপলোড তারিখঃ 2018-01-04 ইং
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে সুফল কুমারকে অর্থদন্ড ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা নীলমণিগঞ্জ বাজারে মা ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে চুয়াডাঙ্গা সদরের নীলমণিগঞ্জ বাজারের মা ফার্মেসীর মালিক সুফল কুমার ফৌজদার (৪০) কে নগদ দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে জেলা ড্রাগ সুপারের সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওয়াশীমুল বারীর নেতৃত্বাধীন মোবাইল কোর্টে তাকে এ দন্ড দেয়া হয়। মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় মা ফার্মেসীতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রদর্শন ও বিক্রয় করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে জেলা ড্রাগ সুপারের সহায়তায় অভিযান চালিয়ে ওই সমস্ত মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয় এবং নীলমণিগঞ্জের শৈলেন্দ্রনাথ ফৌজদারের ছেলে ফার্মেসী মালিক সুফল কুমার ফৌজদারকে ড্রাগ এ্যাক্ট ১৯৪০ এর ২৭ ধারায় নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)